স্টাফ রিপোর্টার:- আল ইমরান
গোপালগঞ্জ অতিক্রম করা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে জেলা পার হয়েছে সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-খুলনা লংমার্চ।
আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রায় ১৫০০ গাড়ির বিশাল বহর নিয়ে লংমার্চটি গোপালগঞ্জ জেলা সীমানায় প্রবেশ করে। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভা শেষে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেলা সীমানা অতিক্রম করে খুলনার দিকে রওনা হয়।
পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই ভাটিয়াপাড়া চৌরাস্তায় গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। বহরটি পৌঁছালে মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
এর আগে গোপালগঞ্জ নিয়ে জোটের নেতাদের মধ্যে উদ্বেগ থাকলেও স্থানীয় প্রশাসনের তৎপরতা ও নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে কোনো ধরনের ক্ষতিকর ঘটনা ঘটেনি।
পথসভায় অংশগ্রহণকারীরা "বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন করতে হবে" লেখা প্ল্যাকার্ড বহন করেন। এ সময় এক নেতা বলেন, "বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং দেশের দুর্নীতি ও অরাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণের দাবিতে আমরা সরকারের কাছে এই দাবি জানাতেই এই লংমার্চে এসেছি।"
পথসভা শেষে লংমার্চটি খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে যাত্রা করে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত