শব্দজল
-- আব্দুল হামিদ সরকার
শব্দ জলের তরঙ্গে দোলে মোর হিয়া
শব্দগুলো সুপারগ্লু আঠার মতো
লেপ্টে থাকে মননে আঁখিতে
আর জিহবার অগ্রভাগে---।
আমাকে ভীষণ ভালোবেসে
মস্তিষ্কে আর কলমে করে ভর,
যা থেকে সৃজন হয় শব্দের অট্টালিকার সিঁড়ি --।
যে সিঁড়িতে কদম ফেলে দেখি - প্রকৃতি
পাহাড় ঝর্না আর আবির রঙের আকাশ
উড়ন্ত বলাকা, গোলাপ কদম্ব
আর চেরিফুলের প্রেমবাগান----।
আমি শব্দের জলেই করি বসবাস
আসক্ত হই শব্দগুলোর প্রেমে
আর তাদের গাঁথুনীতে কবিতা করি সৃজন
কারণ -- আমি কবিতার মানুষ
কবিতা আমার প্রাণ----।
মনের দাবানলে আর শরীর ইনজুরিতেও
কবিতা লেখার প্রয়াস হয় না দমিত --,
আমার শব্দ জলের সাথে প্রেম যেমন,
আবার দ্রোহও তেমন ---।
তাই দ্রোহের নিশান উড়িয়ে হারিয়ে
যেতে চাই শব্দ জলের ওপারে নিঝুম পায়ে,
কিন্তু শব্দগুলো শিকলবন্দী করে রাখে আমায় --।
আমার জামার আস্তিনে রাখা
কলম আর কাগজে গিজগিজ করে শব্দগুলো
আর তাদের ইঁট সুরকি বানিয়ে
কবিতার প্রাসাদ করি নির্মাণ----।
তাই রোজই লিখি কবিতা শব্দজলের বাতায়নে
আর হৃদয় সিক্ততার আবাহনে -
আমি কবি কিনা জানিনা ----।
(২০/৫/২৬)