ডেক্স রিপোর্ট
জান্নাতুল সকালে শিশুটি তার ছোট ভাইকে নিয়ে মক্তবে কোরআন পড়তে যায়। একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে অভিযুক্ত ইমাম কোরআনের সবক দেওয়ার কথা বলে শিশুটিকে রেখে দেন পরে শিশুটির ছোট ভাইকে পানি আনতে বাইরে পাঠিয়ে শিশুটির স্প'র্শ'কা'ত'র স্থানে হাত দেন। তবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হওয়ায় শিশুটি তাকে ধাক্কা দিয়ে কৌশলে সেখান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সব ঘটনা জানায়।
উপভোগী জান্নাতুলের মা জানান মেয়ে বাড়িতে এসে পুরো ঘটনা খুলে বললে তিনি অভিযুক্তের কাছে জানতে চান পরে অভিযুক্ত বিষয়টি স্বীকার করে ক্ষমা চান কিন্তু তিনি ক্ষমা না করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের একটি জামে মসজিদের ভিতরে। জামায়াতে ইসলামীর নেতা ও ইমাম মোহাম্মদ এনামুল হককে নিয়ে গ্রেপ্তার করেছে পালং থানা পুলিশ।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পরিবারের সদস্যরা প্রথমে মানসম্মানের ভয়ে অভিযোগ করতে চাননি। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ইমামকে আটক করে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে। তিনি আরও জানান সকাল ৬টা ১০ মিনিটে দুই ভাই-বোন মক্তবে যায় এবং প্রায় ৬টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটে অভিযুক্ত শিশুটির ভাইকে পানি আনতে পাঠিয়ে ভয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে থানায় এসে অভিযোগ দায়ের করা হয়।
এম ডি ইব্রাহীম মিয়া
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত