তাদের জীবন চলার প্রতিবন্ধকতায় পেলো নতুন আশার আলো।
চলাচলের প্রতিবন্ধকতা যেন শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায় এই মহান লক্ষ্যকে সামনে রেখেই যশোরের শার্শা উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ারসহ অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে ।
অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ-২০২৬ এই কর্মসূচির আওতায় শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সন্মানিত নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ । তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ারসহ প্রয়োজনীয় সহায়ক ডিভাইস তুলে দেন ।
এই সময় আয়োজকরা বলেন , একজন শিক্ষার্থী যেন শারীরিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা থেকে বন্ঞ্চিত হয়ে পিছিয়ে না পড়ে , সে জন্য প্রয়োজনীয় সহায়ক উপকরণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ । হুইলচেয়ারসহ এসব ডিভাইস শিক্ষার্থীদের চলাচলে যেমন সহজ করবে তেমনি পাশা পাশি তাদের আত্মনির্ভরশীলতা ও শিক্ষাজীবনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে । প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা । তাদের প্রত্যাশা , ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে ।
জয়প্রকাশ যশোর জেলা প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত