আশাশুনি সংবাদদাতা।
।আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকায় ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব,উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সমস্যা,জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও অভিযোজন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সঙ্গে আগামী ছয় মাসের কার্যক্রম বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় LEDARS-এর CARE প্রকল্পের প্রজেক্ট অফিসার মো.মনিরুজ্জামান মনির ও ফিল্ড অফিসার মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া শোভনালী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সকল সদস্যগন সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ,সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষায় সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।##
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত