
বিএনপি চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে উপনির্বাচনে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসনের (মহিলা-২৩) এলিজা জামান শপথ গ্রহণ করেন।
আজ ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, বেলা ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
শপথ গ্রহণ শেষে তাঁরা রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ-সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত