রাজিব সরকার
কচুয়া পতিনিধি।।
শিক্ষার মান উন্নয়নে অভিভাবকের ভূমিকা সবচেয়ে বেশি, শিক্ষকরা শুধু পাঠদান দিলেই হবে না অভিভাবকরাও সচেতন এবং খেয়াল রাখতে হবে বললেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ জিয়াউদ্দিন মজুমদার তিনি ১০ সেপ্টেম্বর, রেনেসাঁ স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চাঁদপুরের কচুয়া সাচার রেনেসাঁ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সুনামের সাথে পাঠদান করে আসছে।
তারি ধারাবাহিকতায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ রেনসা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বটকৃষ্ণ বসুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায়
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জিয়াউদ্দিন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তফা কামাল, এ সময় আর উপস্থিত ছিলেন অভিভাবক মিজানুর রহমান তালুকদার, মানিক তালুকদার, আওয়াল হোসেন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম,মোঃ নাজমুল হাসান, শাহপরানসহ অভিভাবক এবং সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিভাবক সমাবেশ শেষে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের কে পুরস্কার তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত