ইউনিয়নে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার চরম বেহাল দশায়
লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি
আসসালামু আলাইকুম
ছাতক সদর ইউনিয়নবাসীর প্রাণের দাবি: আমরা আর আশ্বাস নয়, বাস্তব উন্নয়ন দেখতে চাই!বাংলাদেশের ৪,৫৮৫টি ইউনিয়নের মধ্যে সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ।
কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়—বিগত ১৭ বছরে আমাদের এই ইউনিয়নে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার চরম বেহাল দশায় আজ সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মাননীয় সংসদ সদস্য জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন ভাই এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান চৌধুরী মহোদয়ের কাছে আমাদের ছাতক সদর ইউনিয়নবাসীর প্রাণের দাবি—অবিলম্বে অবহেলিত এই ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট ও অবকাঠামোর সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
আমাদের ইউনিয়নের জরুরি উন্নয়নমূলক দাবিগুলো নিচে তুলে ধরা হলো:
১. কাজীহাটা ও নোয়াগাঁও: সিলেট-ছাতক মহাসড়ক হতে কাজীহাটা-নোয়াগাঁও গ্রামের ভেতরের শেষ ভাগ (উত্তর ও পশ্চিম দিক) পর্যন্ত রাস্তাটি দ্রুত নির্মাণ এবং কাকুড়া খালের ওপর একটি ব্রিজ নির্মাণের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২. মধুকুনী ও বকিরপার: গ্রামের ভেতরের বেহাল রাস্তাগুলোর দ্রুত সংস্কার ও উন্নয়ন করতে হবে।
৩. মাশীনগর, তিরতাই, রাতগাঁও ও মুক্তিরগাঁও: এই গ্রামগুলোর ভেতরের রাস্তার দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি শ্যামপাড়া হতে প্রস্তাবিত রাস্তাটি শুধু রাতগাঁও পর্যন্ত সীমাবদ্ধ না রেখে কান্দিগাঁও পর্যন্ত দ্রুত নির্মাণ করতে হবে।
৪. ব্রাহ্মণগাঁও: গ্রামের পূর্বদিকে রাস্তা নেই বললেই চলে; জনদুর্ভোগ কমাতে এখানে নতুন রাস্তা নির্মাণের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৫. মাছুখালি: গ্রামের ভেতর দিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি অতি দ্রুত সংস্কার ও পাকাকরণ করতে হবে।
৬. মল্লিকপুর: গ্রামের মেইন রোড হতে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দ্রুত নির্মাণ করতে হবে।
৭. করিরগাঁও: সুরমা নদীর তীরে বসবাসরত অসংখ্য হিন্দু সম্প্রদায়ের পরিবারের গোসলের সুব্যবস্থা নেই। তাদের কথা বিবেচনা করে সুরমা নদীতে দ্রুত একটি পাকা ঘাট নির্মাণ করতে হবে।
৮. আন্দারীগাঁও: আন্দারীগাঁও পয়েন্টে থাকা সরকারি জায়গায় সাধারণ মানুষের সুবিধার্থে দ্রুত একটি মাছ-বাজার নির্মাণ করতে হবে।
৯. বড়বাড়ি: ছাতক-আমবাড়ি রাস্তা হতে বড়বাড়ি গ্রামের ভেতর পর্যন্ত প্রধান রাস্তাটি সংস্কার ও নির্মাণ করতে হবে। এছাড়া, বড়বাড়ি গ্রামের ঐতিহ্যবাহী বিশাল হাওরের অসহায় কৃষকদের ফসল রক্ষার্থে জরুরি ভিত্তিতে একটি বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
১০. কেশবপুর: গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম দিক হতে নিজাম উদ্দিনের বাড়ি পর্যন্ত একটি নতুন রাস্তা দ্রুত নির্মাণ করতে হবে।
১১. বাউসা: বাউসা গ্রামের পয়েন্টে ছাতক-আমবাড়ি রাস্তা হতে কান্দি হয়ে চারচিরা পয়েন্ট পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কার ও নির্মাণ করতে হবে।
১২. চারচিরা ও রণমঙ্গল: চারচিরা পয়েন্ট (ছাতক-আমবাড়ি রাস্তা) হতে চারচিরা গ্রাম হয়ে রণমঙ্গল হাফিজিয়া মাদ্রাসার সামনে দিয়ে রণমঙ্গল গ্রামের শেষ ও ছাতক সদর ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কার ও নির্মাণ করতে হবে।
আমরা ছাতক সদর ইউনিয়নবাসী বিগত ১৭ বছরের মত আর কোনো মিথ্যা আশ্বাস চাই না,আমরা আমাদের ন্যায্য অধিকার ও বাস্তব উন্নয়ন দেখতে চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
— ছাতক সদর ইউনিয়নবাসী
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত