জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
পশ্চিম সুন্দরবন হতে বনদস্যু মুক্ত করা এবং জেলে বাওয়ালীদের নিরাপদে জীবিকা নির্বাহের নিশ্চয়তার দাবীতে নাগরিক সমাজের আয়োজনে জেলে-বাওয়ালীদের উপস্থিতিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার চত্ত্বরে ৩১ শে অক্টোবর (শনিবার) সকাল ১১ টায় এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধনে মুক্তি পনের আতঙ্ক বন্ধ করো , জেলেদের পরিবারের মুখে হাসি ফুটাও , ভয় নয় , নিরাপত্তা চাই , বনদস্যু মুক্ত সুন্দরবন চাই, সুন্দরবন আমাদের প্রান , রক্ষা করা সবার দায়িত্ব ও সম্মান, জেলে- বনজীবিদের কান্না নয় , নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই, জীবন- জীবিকা রক্ষা করো , বনদস্যুদের প্রতিরোধ করো, সুন্দরবন বাঁচানোর শপদ নাও , দস্যুমুক্ত বন গড়ে যাও, জেলে-জীবনের নিরাপত্তা চাই , দস্যু মুক্ত সুন্দরবন চাইসহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়। উক্ত মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালাউদ্দীন লিটন , বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক ও সভাপতি সাতক্ষীরা জেলা কৃষক দল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ সহিদুজ্জামান সহিদ , যুগ্ন আহবায়ক শ্যামনগর উপজেলা বিএনপি , আহবায়ক রমজাননগর ইউনিয়ন বিএনপি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়াম্যান প্রার্থী হিসাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশি, গাজী শাহ আলম , যুগ্ন আহবায়ক শ্যামনগর উপজেলা বিএনপি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়াম্যান প্রার্থী হিসাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশি, এ্যাডঃ মোঃ সিরাজুল ইসলাম , যুগ্ন আহবায়ক রমজাননগরন ইউনিয়ন বিএনপি ও অতিরিক্ত পিপি , মোঃ আব্দুল হালিম , সভাপতি উপকুলীয় প্রেৃস কাব, মোঃ রবিউল ইসলাম লিটন , যুগ্ন আহবায়ক রমজাননগরন ইউনিয়ন বিএনপি। জেলেদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সফিকুল ইসলাম এবং আব্দুল গনি (টাইগার গনি)।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে সুন্দরবনে গিয়ে জেলে-বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান তারা। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘেœ মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর দ্রুত কার্যকর পদপে নেওয়া জরুরী।
উক্ত মানব বন্ধন পরিচালনা করেন সাংবাদিক মোঃ আকতার হোসেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত