স্টাফ রিপোর্টার: তাওলাদ হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে মাদক, চুরি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
১৫ নভেম্বর ২০২৬ তারিখ দিনব্যাপী সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর প্রত্যেক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক সেবনের অপরাধে ৫ জন, চুরির অভিযোগে ২ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য নিয়মিত মামলার ১ জনসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত