
*র্যাব-৬, সিপিসি-৩,যশোর ও র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের এর যৌথ অভিযানে নড়াইল জেলার সদর থানাধীন কালিয়া রোড ভবানীপুর এলাকা হতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ও র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩০ আগস্ট ২০২৬ তারিখে ১৭:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানাধীন কালিয়া রোড ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি *১। মোঃ জামাল পত্তনদার (৪৫),* পিতা হোসেন পত্তনদার, সাং-উত্তর দৌলতদিয়া ফেনু মোল্ল্যার পাড়া, থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- ফরিদপুর'কে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত