আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,
বুধবার সকালে, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ -২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বক্কর এর সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন , উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া ডাঃ আলমগীর হোসেন ,হরিনাকুন্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিনাকুন্ডু শাখার আমির মোঃ বাবুল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পৌর সভাপতি জিন্নাতুল্লাহ (জিন্না খান),বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহর হোসাইন এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক সহ হাসপাতালে কর্মরত ডাক্তারগন।
সভায় বক্তারা জানান, সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান, জনবল সংকট, ঔষধ সরবরাহ নিশ্চিত করণ, হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরীক্ষা এবং ওর্য়াডের সার্বিক পরিবেশ উন্নত করার উপর জোরদার করা। ওর্য়াড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করা, হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিস সহ নানান বিষয়ে পর্যালোচনা করা হয়।এমপি মহোদয় উপজেলা স্বাস্থ্য কমপ্লিট চেয়ে একটি হরমোন পরীক্ষার মেশিন উপহার দেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত