নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের হামজারছড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম (—) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) হামজারছড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবুল কাসেম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হ্নীলায় নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আবুল কাসেমের মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
এদিকে, কী কারণে এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে—এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত