বাগেরহাট জেলা ষ্টাফ রিপোর্টার।
১৬ আগষ্ট রবিবার বাগেরহাটের মোরেগঞ্জের জিউধরা ইউনিয়নের হাজী রাজাউল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় যথারীতি বিকাল ০৪ টায় ছুটি হলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী যে যার নিজ গন্তব্যে রওনা হলে বিদ্যালয় থেকে কিছু দূর সামনে যেতেই রাসেল (২৬) নামক বখাটে মাদকাসক্ত যুবক ষ্কুলের মেয়েদের উত্যক্ত করে এবং বিভিন্ন আজে বাজে কথা বার্তা বলতে থাকে এবং শীলহানিতার ও চেষ্টা চালালে সাথে থাকা বিদ্যালয়ের বাংলা শিক্ষক বাবু নিরেপেন বিশ্বাষ বিষয়টি প্রতিরোধ করেন।
প্রতিরোধ করতে গেলে কথিত পাগল মাদকাসক্ত রাসেল তার হাতে থাকা ধারালো ব্লেড দিয়ে শিক্ষককে আঘাত করেন তাতে তিনি গুরুতর রক্তাক্ত যখম হন।
তখন ছেলে মেয়েদের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে বেদম প্রহর করে আটকে রাখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে অবহিত করেন ও বিষয়টি থানায় অবহিত করেন।
আহত বাংলা শিক্ষক বাবু নিরেপেন বিশ্বাস কে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।
পুলিশ এসে বিষয়টি পর্যবেক্ষণপূর্বক অতিরিক্ত মাদক সেবনের কারনে সে মানুষীক ভারসাম্যহীণ হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চিকিৎসা ব্যবস্থা করার জন্য অভিবাভক ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় নেতৃবৃন্দ ও অভিবাবক বলেন এধরনের ঘটনা আর ঘটলে তাকে আইনের কাছে সোপর্দ করা হবে। ইতিমধ্যে তাকে চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পযর্ন্ত থানায় কোনো মামলা হয়নি।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত