”। এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত প্রেরণাকে ধারণ করেই দেশের প্রতিটি জেলার মতো পঞ্চগড় জেলাতেও র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস।
স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম ফাইটার।।
এ সময় র্যালি ও আলোচনা সভায় অংশ নেন অ্যাড: মির্জা নাজমুল ইসলাম কাজল, পাবলিক প্রসিকিউটর জেলা ও দায়রা জজ আদালত, পঞ্চগড়। তিনি বলেন, 'মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬' উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী-কর্মজীবী মানুষের প্রতি জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে আমি কর্মরত সকল শ্রমজীবী-কর্মজীবী ভাই বোন যারা জীবন-জীবিকার জন্য, সর্বোপরি দেশের উন্নয়নের জন্য, কর্মে নিয়োজিত রয়েছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬' উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন ।