নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর)যশোরঃ
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে যশোরের মনিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মনিরামপুর গরুহাটা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে জামায়াতে ইসলামীর উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় তৎকালীন আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে লগি-বৈঠা ও লাঠিসোঁটা ব্যবহারের অভিযোগ ওঠে।ওই ঘটনায় একাধিক মানুষের প্রাণহানি ও বহু মানুষ আহত হন। জামায়াতে ইসলামী দিনটিকে ‘পল্টন ট্র্যাজেডি’ হিসেবে স্মরণ করে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়ে আসছে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক। এ সময় উপজেলা সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান,নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল ও সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত