আবু মুসা, টেকনাফ কক্সবাজার
৪৮তম বিসিএসে যোগদানের পর সেখান থেকে অব্যাহতি নিয়ে ৪৫তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)-এ যোগদান করায় ডা. আবু বকর আল মামুনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ।
এ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. এনামুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. নওশাদ আলম কানন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ); ডা. আমজাদ হোসেন, ডা. তাওসীফ উদ্দীন মিসবাহ ও ডা. অহিদুর রহমান, মেডিকেল অফিসার; ডা. মরিয়ম ইসলাম, সেমি মেডিকেল অফিসারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় উপস্থিত সবাই ডা. আবু বকর আল মামুনের এ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থলে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাফল্য অর্জন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তাঁর এই নতুন কর্মজীবন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন উপস্থিত চিকিৎসক ও সহকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত