যশোর অভয়নগর প্রতিনিধি জয়প্রকাশ
আজ মঙ্গলবার ১৯ / ০৮ /২০২৬ ইং
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিতর্কিত বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে এবার পঁচা ও বাসি দই বিক্রির অভিযোগ উঠেছে । মানহীন খাবার পরিবেশন , অস্বাস্হ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
ভুক্তভোগী ক্রেতা মেহেদী হাসান জানান , গতকাল মঙ্গলবার রাতে তিনি ওই হোটেল থেকে ১৫০ টাকা দিয়ে ১ কেজি দই কেনেন । কিন্তু বাড়িতে নিয়ে দইয়ের পাত্র খুলতেই সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে । বাধ্য হয়ে তিনি দইটি ফেরত দিতে হোটেলে ফিরে আসেন । এই সময় হোটেলের একজন কর্মচারী দইটি ভালো আছে এবং এর মান নিয়ে প্রশ্ন তোলায় ভুক্তভোগীর সঙ্গে চরম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন । শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ টাকা ফেরত দিলেও তাদের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ভুক্তভোগী মেহেদী হাসান ।
তিনি বলেন, বিসমিল্লাহ হোটেলের খাবারের মান এতটাই নিম্নমুখী যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় । এছাড়া মালিক ও কর্মচারীদের ব্যবহার খুবই খারাপ । তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন ।
স্থানীয়দের অভিযোগ , এই হোটেলটিতে নিয়মিতই এমন অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় । এর আগেও তাদের বিরুদ্ধে খাবারে ছাগলের মল পাওয়া এবং কৌশলে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে ।
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন , ইউএনও স্যারের সাথে কথা বলে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
দীর্ঘদিন ধরে এই হোটেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও সচেতন মহল মনে করছেন , প্রশাসনের কঠোর পদক্ষেপই কেবল এই ধরনের অনিয়ম রোধ করতে পারে ।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত