লুৎফুর রহমান সুনামগঞ্জ পাতি নিধি
একটি ভাঙা রাস্তা হাজার ও মানুষের ভোগান্তি।
ভালো রাস্তা উন্নয়নের প্রতিক।আর ভাঙা রাস্তা অবহেলার সাক্ষ্য ও।
চরম ঝুঁকিতেউষাইর গাও চাপড়া ব্রিজ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা!
আমাদের এলাকা তথা বড়কাপন টু দোয়ারা রাস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজের প্রবেশমুখের মাটি ধসে গিয়ে এক ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে।
বর্তমানে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। আলো বিহীন রাতেরবেলা যদি মানুষ হাঁটা চলা করে বিপদের সম্মুখীন হতে পারে।
প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে।
ভাঙনের কারণে যেকোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
স্থানীয় প্রশাসন এবং এমপি মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন—অনুগ্রহ করে পরিস্থিতিটি সরজমিনে দেখুন এবং
অতি দ্রুত এটি মেরামতের ব্যবস্থা করুন।
ছবি সংগৃহীত
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত