মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
আজ সকাল দশটায় বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় এর আয়োজনে উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য অধ্যাপক জনাব মোঃ তাজউদ্দীন তাজু। অধ্যাপক তাজউদ্দীন তাজু ঠাকুরগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি ঠাকুরগাঁও বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এবং ঠাকুরগাঁও জেলার শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি দায়িত্বে আছেন। তাজউদ্দীন তাজু তার বক্তব্যে বলেন আপনাদের সকল সমস্যার সমাধানের লক্ষ্যে আমি কাজ করে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক এবং সত্যতার সাথে পালন করতে পারি।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।