যশোরের বেজপাড়ায় আবারও একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ । এঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে ।
যশোর শহরের বেজপাড়া এলাকায় আবারও একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে । বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিউ বেজপাড়া পিয়ারী মোহন রোডের রানার অফিসের পাশের একটি পরিত্যক্ত মাঠ থেকে একটি সাদা রঙের শপিং ব্যাগে রাখা এই বোমাটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ । মাত্র ছয় দিনের ব্যবধানে একই এলাকা থেকে আরও একটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে । এর আগে গত ৯ সেপ্টেম্বরও ওই এলাকা থেকে একটি ককটেল উদ্ধার করেছিল পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায় , বুধবার বিকেলে নিউ বেজপাড়া রানার অফিস রোডের ওই মাঠে একটি সাদা রঙের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী । ব্যাগটির ভেতর ককটেল জাতীয় বস্তু দেখতে পেয়ে উপস্থিত লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয় । পরিস্থিতি বুঝে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন । খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি উদ্ধার করে । এই বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান , খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ্য বস্তুটি উদ্ধার করেছে । এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে । কিন্ত কেন এবং কি কারণে এই এলাকায় বারবার ককটেল পাওয়ার ঘটনা ঘটছে এবিষয়ে এলাকাবাসীর যেমন কৌতুহুলের শেষ নেই তেমনি তাদের মধ্যেও চরম আতক্ঙ বিরাজ করছে ।
জয়প্রকাশ, যশোর জেলা প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত