1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন অপসারণে পুলিশের গণবিজ্ঞপ্তি: স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন আঘাত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছন যে, অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন অপসারণ ও ব্লক করার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা পুলিশের কোনো দায়িত্ব নয়। এটি সম্পূর্ণরূপে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর আওতাধীন কাজ।
অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন, অনুমোদন, নিয়ন্ত্রণ ও প্রয়োজনে ডোমেইন ব্যবস্থাপনা — এসব বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ই একমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ, বিশেষ করে সিলেটের পুলিশ কমিশনারকে এ ধরনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কি না — তা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। যদি এমন কোনো নির্দেশনা দেওয়া হয়ে থাকে, তাহলে তা সাংবিদানিকভাবে প্রশ্নবিদ্ধ এবং স্বাধীন সাংবাদিকতার মৌলিক অধিকারের পরিপন্থী।খবর আইবিএননিউজ ।
পুলিশের এ ধরনের ভূমিকা শুধুমাত্র পেশাদারিত্বের সীমা লঙ্ঘনই নয়, বরং এটি সরাসরি মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের উপর খড়্গাঘাত। এতে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও স্ব-সেন্সরশিপ তৈরি হচ্ছে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অশনি সংকেত।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণমাধ্যমকে নিয়ন্ত্রণের নামে পুলিশি হস্তক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করে। নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন স্বাধীন সাংবাদিকতার পক্ষে অবিচল থাকবে এবং এ ধরনের যেকোনো অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে রাজপথে ও আইনি লড়াই চালিয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24