1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

অপপ্রচার ও গুজব রোধে ‘এশিয়া পোস্ট’ অগ্রণী ভূমিকা রাখবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি:-
​বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে প্রায়ই নানা অপপ্রচার ও গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হয়। এসব ক্ষেত্রে ‘এশিয়া পোস্ট’ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি দূর করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
​মঙ্গলবার (১২ মে) রাঙামাটিতে অনলাইন নিউজ পোর্টাল ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এশিয়া পোস্টের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের রাজনীতিসহ সাধারণ মানুষের সুখ-দুঃখের সব খবর নিরপেক্ষভাবে উঠে আসবে বলে আমি আশা করি। পাহাড়ের সংকট ও সম্ভাবনা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি যেন না ছড়ায়, সেদিকে সংবাদমাধ্যমটিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (সাকিল), রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস।​এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সামশুল হক, রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সচেতন নাগরিক কমিটি (সনাক) এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমাসহ বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা যখন নানামুখী চ্যালেঞ্জের মুখে, তখন নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে ‘এশিয়া পোস্ট’। বক্তারা বিশেষ করে মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এশিয়া পোস্টের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন এবং একে সংবাদপত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
সভায় বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে ১৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ নানা সংকটের মধ্য দিয়ে বসবাস করে। এশিয়া পোস্টের মাধ্যমে এই অঞ্চলের সংকট, সম্ভাবনা এবং বৈচিত্র্যময় সংস্কৃতি সারা দেশের মানুষের কাছে ফুটে উঠবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থার প্রতীক হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24