1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:আল আমিন
কিশোরগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুহানা নাসরিন। সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) যেবু নাহার শাম্মী, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন উপজেলার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ লক্ষ্যে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা প্রশাসক সুহানা নাসরিন জেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সভা শেষে অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24