1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

অসুস্থ অসহায় শামীমের পাশে দাঁড়ালেন দেশ থেকে প্রবাসে গমনকারী এক মানবিক ব্যক্তি

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বওড়া পশ্চিমপাড়া, ঘোষপাড়া গ্রামের অসুস্থ অসহায় শামীমের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রবাসী এক মানবিক ব্যক্তি। তিনি নিজের নাম প্রকাশ না করার ইচ্ছা প্রকাশ করেন এবং শামীমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

জানা যায়, অসুস্থ শামীমকে নিয়ে BC NEWS 24-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি বিভিন্ন মহলের মানুষের নজরে আসে। পরবর্তীতে প্রবাসী ওই ব্যক্তি মানবিক দৃষ্টিকোণ থেকে শামীমের চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা পাঠান।

শনিবার (৯ মে ২০২৬ ইং) সকাল ১১টায় সাংবাদিকবৃন্দ শামীমের বাড়িতে গিয়ে প্রবাসী ভাইয়ের পাঠানো নগদ অর্থ শামীমের বৃদ্ধ, বিধবা মায়ের হাতে এর অর্থ তুলে দেন ।

জানা যায় যে শ শামীম এর পিতা মৃত্যুর পর তিনি কয়েকটি জটিল রোগে আক্রান্ত হন ,এই অবস্থায় তিনি কাজ করে সংসারে বৃদ্ধ বিধবা অসহায় মা, তার পরিবারের একটি ছেলে একটি মেয়ে এবং তার স্ত্রী কে নিয়ে কোনরকম কাজ করে সংসার চালাতেন এবং চিকিৎসার খরচ বহন করতেন, বর্তমানে তিনি এতটাই অসুস্থ হয়েছেন যে তিনি আর কোন কাজ করতে পারেন না এবং কি হাঁটাচলাও করতে পারেন না ,তাহার বৃদ্ধ বিধবা অসহায় মা মানুষের বাসায় কাজ করে যেটা উপার্জন করেন সেটি দিয়ে তাদের খাবার এবং শামীমের চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয় এমতাবস্থায় তিনি সমাজের বিত্তশালী লোকদের কাছে সাহায্যের আবেদন জানান ।

প্রবাসী ভাইয়ের পাঠানো নগদ অর্থ শামীমের পরিবারের কাছে হস্তান্তরের এসময় উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুল মান্নান শেখ, জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিন্টু মিয়া এবং JA TV-এর প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান।

সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত শামীম BC NEWS 24-কে ধন্যবাদ জানান এবং প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করেন। তিনি জানান, অসুস্থতার এই কঠিন সময়ে তার মা সংসারের হাল ধরেছেন। এছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মোঃ শহিদুল ইসলাম।
(বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধি ।
০৯/০৫/২০২৬,
ফোন নং – ০১৭১৯-২৯৩৩৪৪,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24