1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নূরুল হুদার খোঁজ নিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল হোসাইন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (টেকনাফ, কক্সবাজার)।

টেকনাফের অসুস্থ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী মোঃ নূরুল হুদার খোঁজখবর নিয়েছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন বড় বড় হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়েও শারীরিক ও মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হওয়ার পর বর্তমানে তিনি চট্টগ্রামের আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতাল ক্যান্সার রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, তিনি জটিল ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসার ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারও দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে। জীবনের এই কঠিন সময়ে তিনি দেশবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।
হাজী মোঃ নূরুল হুদা টেকনাফের একজন সুপরিচিত সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। মাদক ও মানবপাচারবিরোধী সামাজিক আন্দোলনেও তিনি ছিলেন একজন সাহসী ও অতন্দ্র প্রহরী।
এছাড়াও শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। প্রায় ৩০ বছর ধরে তিনি টেকনাফ ডিগ্রি কলেজ ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান টেকনাফবাসীর কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
জীবনের শেষ প্রান্তে এসে এই প্রবীণ বীর মুক্তিযোদ্ধার একটাই আবেদন-আমার জন্য দোয়া করবেন।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন বলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নূরুল হুদা একজন সৎ, মানবিক ও সমাজহিতৈষী মানুষ। তাঁর সুস্থতা কামনায় আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24