
মোহাম্মদ সবুর শেখ , ফুলতলা উপজেলা প্রতিনিধি ।
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার লবী বলেছেন, “নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি, আমি সবার এমি। দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশ।” তিনি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “মাদক এবং অনলাইন জুয়ার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। দলীয় লোক হলেও কিংবা কোনো তদবির এলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।”
রবিবার (২১ জুন ২০২৬) দুপুরে ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, অনলাইন জুয়া প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।