1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

আগামীকাল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে,ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ০২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার চলবে আগামী ০৮ আগস্ট ২০২৬ খ্রিঃ পর্যন্ত। এ বছর ১১টি শিক্ষা বোর্ড থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন । তার মধ্যে ০৯টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে সারা দেশে ১০ লাখ ৬৬ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী অংশ নিবেন। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর সারা দেশে মোট ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ সাত হাজার ৯৬৪ জন। এবার সারা দেশের মোট ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেবেন। সব বোর্ডে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে। বোর্ডভিত্তিক হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, এ বোর্ডে ৩১০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দেবেন ০৩ লাখ ৩৯৩ জন। আর ময়মনসিংহে ১১১টি কেন্দ্রে মোট ৭৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী রয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় নিম্নোক্ত ১৬টি কেন্দ্র/ভেন্যুতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে ময়মনসিংহে সরকারি আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, এ্যাডভান্স রেসিডেন্সিয়াল কলেজ, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসা, ময়মনসিংহ মহাবিদ্যালয়, মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা, মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ মহিলা কলেজ, ময়মনসিংহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ, মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ, নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এবং ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহ ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষার কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক থাকবে। এ বছর পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে– পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা এবং বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা, পরীক্ষার কেন্দ্রে কোনো অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না, তত্ত্বীয়, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করতে হবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা পরিচালনায় ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট এরিয়ার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪(১) ধারা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত অন্য কারো প্রবেশ, ০৫ জনের অধিক ব্যক্তির একত্রে সমাবেশ, মাইকিং বা এমপ্লিফায়ার ব্যবহার নিষিদ্ধ। এছাড়াও পরীক্ষা শুরুর ০১ ঘন্টা পূর্বে থেকে পরীক্ষা শেষ না হওয়া অবধি মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24