1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গলাচিপায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। সোমবার (৮ জুন) দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে এই কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মুহাম্মদ রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার। তিনি বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক কৃষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ আয়োজনের মূল লক্ষ্যই হলো কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করা। “অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব গলাচিপার সভাপতি ও সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন। তিনি কৃষক জনগোষ্ঠীর কল্যাণে আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি এবং কৃষি উন্নয়নে পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি, নিরাপদ ও বিষমুক্ত কৃষি চর্চা এবং দানাদার ফসল, ডাল, তেল ফসল, ফল ও সবজির উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে আরও বক্তব্য দেন: আব্দুল জব্বার খান, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গলাচিপা উপজেলা শাখা।
মো. হাফিজুর রহমান, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, গলাচিপা উপজেলা শাখা। মো. নেছার রাড়ী, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। কৃষকদের গল্প ও সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফল কৃষকদের অভিজ্ঞতা বিনিময়। দুজন সফল কৃষক ও কৃষাণী তাঁদের ভাগ্যবদলের ও সফলতার গল্প তুলে ধরে উপস্থিত অন্য কৃষকদের আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করেন। পাশাপাশি, উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রান্তি মণ্ডল কৃষি বিষয়ক তথ্যসমৃদ্ধ একটি মনোজ্ঞ গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও সভাপতি ইউএনও আবুজর মো. ইজাজুল হক উপস্থিত সকল কৃষকের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24