1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

আধুনিক প্রেসক্লাব গঠনের প্রত্যয়ে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনায় আরও আধুনিক ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের অফিস কক্ষ সংস্কার উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) বাদ মাগরিব নগরীর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক,সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মহান আল্লাহর নিকট প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন,সাংবাদিক সমাজের কল্যাণ,দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি,সাংবাদিক,আইনজীবী সহ আরও অনেকে। বক্তারা বলেন, একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অফিস কক্ষ সংস্কারের মাধ্যমে সাংবাদিকদের জন্য আরও সুন্দর, পরিচ্ছন্ন ও কার্যকর কর্মপরিবেশ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24