1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন রাজশাহীর মেয়ে আফরিন মৌয়ের

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

উৎপল কুমার সরকার, রাজশাহী ব্যুরো চিফ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এডভান্সড মহিলা বিশেষ প্রশিক্ষণ-২০২৬ এ চূড়ান্ত মেধা তালিকায় ২য় স্থান অর্জন করে সাফল্যের গৌরব বয়ে এনেছেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার মেয়ে আফরিন মৌ।
তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্য হিসেবে বাংলাদেশ আনসার একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত “VDP Advanced Course (Female)-Special” প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়নে তিনি ২য় স্থান অর্জন করেন।
প্রশিক্ষণ চলাকালে কর্তব্যপরায়ণতা, দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও প্রশংসনীয় কর্মদক্ষতার পরিচয় দিয়ে প্রশিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন আফরিন মৌ। সনদপত্রে উল্লেখ করা হয়, তিনি অত্যন্ত নিষ্ঠা ও মেধার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং ভবিষ্যতে বাহিনীর সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
আফরিন মৌ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার যোতরঘু গ্রামের বাসিন্দা। তার পিতা মো. মহন প্রামানিক এবং মাতা জোসনা বেগম।
জানা যায়, তার মা জোসনা বেগম দীর্ঘ ২৭ বছর ধরে আনসার ভিডিপির দলনেত্রী হিসেবে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মায়ের দেশপ্রেম, শৃঙ্খলা ও বাহিনীর প্রতি আন্তরিকতা দেখে অনুপ্রাণিত হয়ে আফরিন মৌও আনসার বাহিনীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে বাহিনীর বিভিন্ন সেবামূলক কার্যক্রমে দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন তিনি।
এবারের প্রশিক্ষণে অংশ নিয়ে সফলতার সঙ্গে ২য় স্থান অর্জন করায় পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। আনসার ভিডিপির সদস্যরা বলছেন, আফরিন মৌয়ের এই অর্জন শুধু বাহিনীর জন্য নয়, পুরো রাজশাহীর জন্যই গর্বের বিষয়।
এদিকে তার এই সাফল্যে আড়ানী পৌর এলাকাজুড়ে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়রা জানান, “দলনেত্রী জোসনা বেগমের মেয়ের এই অর্জনে আমরা গর্বিত। আমরা আশা করি, ভবিষ্যতে মায়ের মতো দেশসেবা ও আনসার বাহিনীর উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আফরিন মৌ।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24