1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ, থানার ওসির সঙ্গে মতবিনিময়, অন্যায়-অবিচারের বিরুদ্ধে একসাথে কাজের প্রত্যয়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: নাহিদা নুসরাত উর্মি
বিডিসি ক্রাইম বার্তা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিকবৃন্দ এবং মানবাধিকার কর্মীরা ২৯ এপ্রিল ২০২৬ ইং, রোজ বুধবার বিকাল ৫টায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ রুহুল কুদ্দুসের সঙ্গে তাঁর নিজ কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে এবং রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত, নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায়বিচার নিশ্চিত করার যে প্রচেষ্টা, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ নির্মূলে প্রশাসন ও মানবাধিকার কর্মীদের একযোগে কাজ করতে হবে। আমরা যারা প্রশাসনে দায়িত্ব পালন করছি, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবো—ইনশাআল্লাহ।

আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের সভাপতি ইসমাইল জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম বাদল, সিনিয়র সাংবাদিক জিএম স্বপন মাহমুদ, উপদেষ্টা রায়হান আহমেদ, উপদেষ্টা সারোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ ইশতিয়াক আহমেদ জিয়া সহ সংগঠনের অন্যান্য মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সৌজন্যে সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24