1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

আমতলীতে ঈদুল আযহাকে সামনে রেখে বাজার সামগ্রী নিয়ে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরগুনার আমতলীতে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির সদস্যরা নিজেদের হাত খরচের টাকা সাশ্রয় করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আজ ২৭ মে রোজ বুধবার আমতলী পৌরসভার বিভিন্ন এলাকার দরিদ্র, নিম্নআয়ের ও ক্যান্সারে আক্রান্ত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। ঈদের আনন্দ থেকে যেন কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়— সেই চিন্তা থেকেই তাদের এ মানবিক উদ্যোগ।

সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ঈদ উপলক্ষে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত বলেও জানান।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও ক্যান্সার রোগী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24