1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান এর সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানকে অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতালে অপারেশন করে তার পিত্তথলির পাথর অপসারণ করা হয়েছে।অপারেশন করেন প্রখ্যাত সার্জন প্রফেসর ডা. মতিয়ার রহমান। অপারেশনের পরই আমার দেশ সম্পাদকের জ্ঞান ফিরে এবং দুপুর থেকে তিনি স্বাভাবিক রয়েছেন।

আমার দেশ-এর বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, চুলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম টুটুল, সাংবাদিক মাহফুজুর রহমান, আসাদুজ্জামান সোবহান, রিয়াদ মোড়ল, জাকারিয়া শাওন, অমিত কর বিলাস,রুম্মান মাহমুদ শৈশব, মজনু শেখ, মুরাদ শেখ, সাকিব হাসান জানি, তরিকুল মোল্লা, সাজ্জাদ হাসান ইমরুল, ইখতিয়ার হোসেন প্রমুখ। উক্ত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে শরণখোলা, মংলা , রামপাল, মোল্লারহাট, ফকিরহাটসহ আমার দেশ পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় দোয়া পরিচালনা হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান দোয়া ও মাহফিল অনুষ্ঠানে মাহমুদুর রহমান এর সুস্থতা কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24