1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

আশুলিয়ায় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

শামিম বেপারী সাভার আশুলিয়া

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজাসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার ‍উদ্ধার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ জাহিদুল ইসলাম স্যারের সহযোগিতায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০১/০৭/২০২৬ খ্রি. তারিখ ২৩:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুম (২২), পিতা-মুক্তার হোসেন, মাতা- মৃত পারুল, সাং-শিবপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, ২। মোঃ সোয়েব শেখ (২০), পিতা-মোঃ জামাল শেখ, মাতা-লিপি বেগম, সাং-উথুলি, থানা-জীবন নগর, জেলা-চুয়াডাঙ্গা দ্বয়কে ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন এবং গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ করেন। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহারা কুমিল্লা/বাহ্মনবাড়িয়া জেলা হইতে পাইকারী ভাবে গাঁজা ক্রয় করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গা জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃত আসামীদ্বয়ের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত সর্বমোটঃ-

১। ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান-(৪২x৩০,০০০)=১২,৬০,০০০/-(বার লক্ষ ষাট) টাকা,

২। ০১টি সাদা রংয়ের TOYOTA M-CROP প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২৫-৫৪৯৮, চেসিস নং-NZE121-0279659, ইঞ্জিন নং-1N2-22658871, মূল্য অনুমান ২২,০০,০০০/-(বাইশ লক্ষ) টাকা।

বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ১ টি ছিনতাই মামলা রয়েছে।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24