1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

আশুলিয়া-সাভারে ডিবির পৃথক অভিযানে ১৫৫ পুরিয়া ও ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত

শামিম বেপারী সাভার আশুলিয়া

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পুড়িয়া হেরোইন ও ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ মোট ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৯/০৬/২০২৬ খ্রি. তারিখ ২১:৫০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিএন্ডবি মোড় এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২), পিতা-মোঃ দুলাল, মাতা-আনোয়ারা বেগম, সাং-শিহরাইল, থানা-কালিহাতি, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-বাড়ইপাড়া, (আফসার সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১৫০(একশত পঞ্চাশ) পুড়িয়া হেরোইনসহ (যাহার মোট ওজন ১৫ (পনের) গ্রাম, মূল্য (৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৯/০৬/২০২৬ খ্রি. তারিখ ২২:৫৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন নবীনগর সেনা শপিং সেন্টার এর পশ্চিশ পাশের এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। উজ্জল (৫০), পিতাঃ মৃত হরমত মেকার, মাতাঃ মৃত অবেলা, সাং- হাঠাইল মধুপুর, থানাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ, এ/পি সাং-পলাশবাড়ি (বাবুলের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ (যাহার মূল্য অনুমান (৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা, ২ নং আসামীর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24