1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

আশুলিয়ায় মারুফ ভূঁইয়া ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় জামগড়া ভূঁইয়াপাড়া এলাকা অভিযান চালিয়ে মারুফ ভূঁইয়াসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান।

এর আগে বুধবার রাত পৌণে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া ভূঁইয়াপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আশুলিয়ার জামগড়া ভূইয়াপাড়া এলাকা মোরশেদ ভূঁইয়ার ছেলে মারুফ ভূঁইয়া (২৭) ও একই এলাকার মোঃ শফিক মিয়ার ছেলে মোহাম্মদ রাকিব হোসেন (২২)।

থানা পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া ভূইয়াপাড়া এলাকায় অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে মারুফ ভূঁইয়া ও রাকিব হোসেন নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটককৃত আসামীদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, মারুফ ভূঁইয়ার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক, মারামারি ও চাঁদাবাজিসহ অন্তত ৭টি মামলা রয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24