
রুবেল আহমদ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক’ জৈন্তাপুর উপজেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল খায়েরকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় বক্তারা বলেন, আবুল খায়ের দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতির সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে আসক জৈন্তাপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।