1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

আসন্ন ৭নং ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোঃ রাসেলের গণসংযোগে ব্যাপক সাড়া

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি:নির্মল পাল

আসন্ন ৭নং ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ নেতৃত্ব শেখ মোঃ রাসেল। “পরিবার সুখী রাখি, সুন্দর সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন শেখ মোঃ রাসেল। স্থানীয়দের মতে, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা বিস্তার, অসহায় মানুষের সহায়তা এবং যুব সমাজকে সচেতন করতে তার অবদান উল্লেখযোগ্য।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন তিনি। এ সময় সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও সমর্থন পাচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় ভোটাররা মনে করছেন, একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে শেখ মোঃ রাসেল ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

শেখ মোঃ রাসেল বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ৭নং ষাটগম্বুজ ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছি। ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার ও সরকারি সকল সুবিধা পায়, সেটি নিশ্চিত করতে চাই। এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24