1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

‎মোঃ সোয়েল রানা, রুহিয়া ​ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।সোমবার (৬ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব ব্যাগ তুলে দেওয়া হয়। রাজাগাঁও ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৩নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাহেরুল ইসলাম এবং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সচিব (অতিরিক্ত দায়িত্ব) রিজওয়ানা মুস্তারী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীব বলেন, ইউনিয়ন পরিষদের এই প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ​বক্তব্যে তিনি বিদ্যালয়ের কিছু স্থানীয় সমস্যার কথা তুলে ধরে বলেন, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও সদর ও রুহিয়া উপজেলার (অতিরিক্ত দায়িত্ব) নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম মহোদয়ের উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। তিনি উপস্থিত থাকলে বিদ্যালয়ের মূল সমস্যাগুলো সরাসরি দেখতে পারতেন। ​ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়টিতে যাওয়ার রাস্তাটির বর্তমানে বেহাল দশা, যার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বিদ্যালয়টিতে এখনো কোনো একাডেমিক ভবন নির্মিত হয়নি। তিনি ইউএনও মহোদয় এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিদ্যালয়ের যাতায়াতের রাস্তাটি পাকাকরণ এবং কমপক্ষে একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণের জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24