1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

আসেফ বারী টুটুলের লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট ২০’র পদক অর্জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন।,বাপসনিউজঃ গত ১৫ এপ্রিল ২০২৬ নিউইয়র্কের অদুরে ডাউনটাউন সিরাক্যুজ ম্যারিয়ট হোটেলে লায়ন্স ডিস্ট্রিক্ট এমডি ২০’র বার্ষিক কনভেনশনে “কাউন্সিল অব গভর্নরস” কমিটি ১১টি ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট ২০ আর-২ এর গভর্নর লায়ন আসেফ বারী টুটুলকে তাঁর অসামান্য নেতৃত্ব, দূরদর্শিতা, নিষ্ঠা ও সেবার প্রতি অদম্য প্রতিশ্রুতির প্রক্তৃ প্রতিফলনের স্বীকৃ্তি স্বরূপ বছরের সেরা গভর্নর হিসেবে “আউটস্ট্যান্ডিং পারফর্মেন্স এওয়ার্ড”এ ভূষিত হোন।খবর আইবিএননিউজ।

উল্লেখ্য, মাল্টিপল ডিস্ট্রিক্ট-২০ এঁর অন্তর্ভুক্ত ১১ টি ডিস্ট্রিক্ট ২০২৫-২০২৬ কার্যবছরে সর্বমোট ৭ টি নতুন লায়ন্সক্লাব প্রতিষ্ঠিত হয়, এরমধ্যে গভর্নর আসেফ বারী চুটুল এককভাবে ৫ টি নতুন লায়ন্স ক্লাব প্রতিষ্ঠা করেন।
যা তাঁর গভর্নরশীপ কার্যবছরে ২০২৫-২০২৬ এ ডিস্ট্রিক্ট-২৯আর-২ এঁর “নাম্বার ওয়ান” ডিস্ট্রিক্ট হবার মর্যাদা অর্জন করেন। লায়ন আসেফ বারী টুটুল এর সময় ডিস্ট্রিক্ট-২০ আর-২ পূর্ণ ডিস্ট্রিক্ট এঁর স্বীকৃতি লাভ করেন, যা ১২ বছরে উক্ত ডিস্ট্রিক্ট এই প্রথম আসেফ বারী টুটুলের নেতৃত্বে ডিস্ট্রিক্ট- ২০-আর -২ পূর্ণতা লাভ করে। তাঁর নেতৃ্তে -৫ টি লায়ন্স ক্লাব ও ১ টি লিও ক্লাব প্রতিষ্ঠিত হয় এবং লায়ন্স পরিবারে আরো ২২৭ জন নতুন সদস্য যুক্ত করা শুধু একটি কৃ্তত্বি নয়- বরং এটি একটি উত্তরাধিকার সৃষ্টির পথচলা। লায়নইজমে লায়ন আসিফ বারী টুটুলের আবেগ প্রতিটি লায়ন সদস্যকে বড় উদ্দেশ্য ও আগামী দিন গুলোতে আরও বড় ইতিবাচক প্রভাব ফেলবে বলে “কাউন্সিল অব গভর্নর” এঁর উচ্চপদস্থ কর্মকর্তাগণ আশাব্যক্ত করেন এবং গভর্নর আসেফ বারী টুটুলের নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করেন।

উল্লেখ্য লায়ন আসেফ বারী টুটুল প্রথম বাঙালি লায়ন জেলা গভর্নর হবার গৌরব অর্জন করেন যা বাংলাদেশি কমিউনিটির এক উজ্জ্বল ও ঐক্যের সাথে সেবা করার অনুপ্রাণিত করে। ডিস্ট্রিক্ট-২০ আর-২ এঁর ইতিপূর্বে কোন গভর্নর একসাথে ৬ টি নতুন লায়ন্স ক্লাব প্রতিষ্ঠা করার গৌরব অর্জন করেননি। লায়ন্স ডিস্ট্রিক্ট-২০ আর -২এঁর সকল লায়ন্স সদস্যদের পক্ষ থেকে গভর্নর আসেফ বারী টুটুলকে অভিনন্দন অভিনন্দন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24