1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

আড়াইহাজারে বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে “বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বইপ্রেমী, সাহিত্য অনুরাগী ও সংস্কৃতিমনা ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইলিয়াছ মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. মোহাম্মদ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী অধ্যক্ষ আব্দুল বাকী, মোঃ মোতাহার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট নাট্যকার ও গীতিকার ইঞ্জিঃ আজিজ হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বই পড়ার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, বই জ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপস্থিত প্রতিযোগীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রথম পুরস্কার ছিল ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানজুড়ে আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর আজিজুল হক এবং সঞ্চালনা করেন মাওলানা মোঃ রাসেল মাহমুদ। পুরো আয়োজনটি সম্পন্ন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ, আড়াইহাজার।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
তারিখ :১৫-০৫-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24