1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

উৎপল কুমার সরকার, রাজশাহী, ব্যুরো চিফ:

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি চিকিৎসক সমাজের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ৬ দফা দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদান করেছেন।
শনিবার (৭ জুন) ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সেশন ২০২৫-২৬.
স্মারকলিপিতে বলা হয়, দেশের স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। চিকিৎসকদের মেধা, শ্রম ও আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন না হওয়ায় স্বাস্থ্যসেবার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত এক্সটার্নশিপ সংক্রান্ত নীতিমালা বাতিল।
২. চিকিৎসকদের সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন।
৩. নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ।
৪. বিএমডিসি ও বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা।
৫. বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে ৩৪ বছর নির্ধারণ।
৬. বিএমডিসি আইন-২০২৫ অনুযায়ী অবৈধভাবে ডাক্তার পরিচয়দানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, জনস্বার্থে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
স্মারকলিপিতে ইন্টার্ন প্রতিনিধি হিসেবে তানভীর আহমেদ তৌকির, ডা. আবিরা সুলতানা এবং ডা. মো. নাসরুল্লাহ শেখ স্বাক্ষর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24