1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এম এ হোসেইন ইউকে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

কোরআন ও হাদিসভিত্তিক জনপ্রিয় ইসলামি লেখক ও চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ। তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

হাফিজ মাছুম আহমদ দুধরচকীকে একজন আদর্শবান, নীতিবান ও একনিষ্ঠ কলম সৈনিক হিসেবে উল্লেখ করে তাঁর সুস্থতা কামনা করেছেন আরাফাত নিউজ ইউকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মো. আনোয়ার হোসাইন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব এম এ হোসেইন।

​এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, হাফিজ মাছুম আহমদ দুধরচকী পবিত্র কোরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামী শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজীবন নিরলসভাবে লেখালেখি করে গেছেন। তাঁর জ্ঞানগর্ভ লেখনী অসংখ্য মানুষের হৃদয়ে ঈমান, নৈতিকতা ও মানবতার বাণী পৌঁছে দিয়েছে। ইসলামি সমাজ ও সাহিত্য অঙ্গনে তাঁর এই নিঃস্বার্থ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

​বিবৃতিতে আরও বলা হয়, হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও লেখনীর মাধ্যমে যে দ্বীনি খেদমত করে যাচ্ছেন, তা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যভিত্তিক অনলাইন পোর্টাল ‘আরাফাত নিউজ ইউকে’-তে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মূল্যবান কলাম ও লেখালেখি দিয়ে সহযোগিতা করে আসছেন।

লেখকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মো. আনোয়ার হোসাইন বলেন, “আমরা গভীর শ্রদ্ধাভরে তাঁর আন্তরিক সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি— আল্লাহ তায়ালা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও ঈমানের দৃঢ়তা দান করুন। আল্লাহ পাক তাঁর ইলম ও কলমের খেদমতকে কবুল করে উম্মাহর জন্য কল্যাণকর করে দিন। আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24