1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাছের মুন্সী

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলাবাসী ও পৌরসভার সর্বস্তরের জনসাধারণ, প্রবাসী ভাই-বোন ও তরুণ-যুবসমাজকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাছের মুন্সী।

এক শুভেচ্ছা বার্তায় এই বিএনপির নেতা ও আগামী নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং পারস্পরিক সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসব। কোরবানির প্রকৃত চেতনা বুকে ধারণ করে আমাদের সমাজের সকল প্রকার হিংসা-বিদ্বেষ ও অনৈক্য ভুলে কাঙ্ক্ষিত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, জনগণকে সাথে নিয়ে একটি প্রগতিশীল, বৈষম্যহীন, মাদকমুক্ত ও আদর্শ উপজেলা বিনির্মাণই আমার মূল লক্ষ্য। সাধারণ মানুষের যেকোনো সুখ-দুঃখে, আপদে-বিপদে ও অধিকার আদায়ের লড়াইয়ে আমি অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আজীবন সেবা করে যেতে চাই। পবিত্র এই আনন্দের দিনে তিনি উপজেলাবাসী ও পৌরসভার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত ও মেহনতি মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান এবং পরিশেষে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24