
ভালুকা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভালুকা উপজেলার সকল পরিবহন শ্রমিকসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমন।
আল হাকিমুল হাসান সুমন বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদেরকে আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। কোরবানির মূল চেতনা ধারণ করে আমরা যেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।”
তিনি ভালুকা উপজেলার বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ও সকল মটরযান শ্রমিকদের উদ্দেশে বলেন, “আপনারা ঈদের দিনেও যাত্রীসেবা নিশ্চিত করতে ঘর ছেড়ে রাস্তায় থাকেন। আপনাদের এই ত্যাগের প্রতি আমি শ্রদ্ধা জানাই। ঈদের আনন্দে যেন সড়ক দুর্ঘটনা কারও পরিবারে শোকের ছায়া না ফেলে, সেজন্য সবাইকে সতর্কতার সাথে গাড়ি চালানোর অনুরোধ করছি।”
আল হাকিমুল হাসান সুমন আরও বলেন, “শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে আমরা ভালুকার পরিবহন সেক্টরকে আরও শৃঙ্খল ও নিরাপদ করতে চাই। ঈদের এই খুশি ছড়িয়ে পড়ুক প্রতিটি শ্রমিক পরিবারে।”