1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

‎ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ব্যাংক বীমা সহ সব প্রতিষ্টান।

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি কার্যলয়। দীর্ঘ বিরতির পর একই দিন থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে ব্যাংক,বীমা প্রতিষ্ঠান ও শেয়ার বাজারও। গত ২৫ মে থেকে শুরু হওয়া ঈদের ছুটির ধারাবাহিকতায় চাকরিজীবীরা টানা অবকাশ উপভোগ করেছেন। নির্ধারিত ছুটি শেষে রবিবার শেষদিনের বিশ্রাম কাটিয়ে সোমবার থেকে কর্মব্যস্ততায় ফিরবেন তারা। ছুটি শেষে দেশের সরকারি,আধা সরকারি, স্বায়ত্তশাসিত,আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি কার্যলয়,ব্যাংক-বিমা কোম্পানি,আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে। এই দিকে ঈদের ছুটির শেষের দিন রবিবার সকালে রাজধানী ও আশপাশের এলাকাগুলো ফাঁকা দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দিন ঘনিয়ে এলে কর্মমুখী মানুষ এলাকা ছেড়ে ঢাকায় আসবেন। এতে করে সোমবার সকাল থেকে রাজধানীতে কিছুটা ভিড় বাড়তে পারে। সংশ্লিষ্টরা মনে করেছেন,প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে। অনেক কর্মী সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় পার করেছেন এবং অনেক প্রতিষ্ঠানও প্রথম দিন সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে। ব্যাংক পাড়ায়ও প্রথম কর্মদিবসে সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকে। তবে ছুটির পর জমে থাকা বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়তে পারে। সংশ্লিষ্টরা বলেছেন,প্রথম কর্মদিবসে ভিড় না থাকলেও মঙ্গলবার থেকে অফিস, আদালতসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ পুরোদমে শুরু হবে। এতে করে রাজধানীমুখী মানুষের চাপ থাকায় সোমবার বিকেলে অথবা মঙ্গলবার সকাল থেকে ঢাকায় মানুষের জীবনযাত্রা আগেরমত হয়ে যেতে পারে। সারা দেশের প্রশাসনিক,আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24