1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ঈদ যাত্রা ও পশুর হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ব্যাব -৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

উৎপল কুমার সরকার, রাজশাহী ব্যুরো চিফ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মহানগরীসহ দায়িত্বপূর্ণ ৫টি জেলা—রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৫, রাজশাহী।
র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদুর রহমান, পিএসসি জানান, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ডাকাতি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‌্যাবের টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাটগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। হাটে যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জাল টাকা শনাক্তকরণ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে সিটি হাট ও কোরবানির পশুর হাট এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া জাল টাকা শনাক্তকারী মেশিন স্থাপন এবং পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হন। গরম আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
র‌্যাব-৫ এর পক্ষ থেকে আরও জানানো হয়, ঈদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো কিংবা যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট কার্যক্রম।
সর্বোপরি ঈদের ছুটিতে জনগণের নিরাপদ যাতায়াত, শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে র‌্যাব-৫, রাজশাহী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এ সময় সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24