1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ঈদ সামনে রেখে মনোহরদীতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি:
আজ শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১১টায় মনোহরদী উপজেলা প্রশাসন হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান। তাঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাবুর রহমান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট মহাসড়কে না বসানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে যানজট নিরসনে কার্যকর তদারকি জোরদার, বিদ্যুতের লোডশেডিং রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাদক ও চুরি প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, জনদুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঈদকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোরবানির ঈদে ২৪ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মার্কেট ও বাড়ির মালিকদের প্রয়োজন অনুযায়ী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, ঈদ উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে কোনো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এছাড়া যারা ভাড়া বাসা রেখে গ্রামের বাড়িতে যাবেন, তাদের মূল্যবান সামগ্রী, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24