1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

উখিয়ার বালুখালীতে র‌্যাব-১৫ এর বড় মাদকবিরোধী অভিযান: ৫০ হাজার পিস ইয়াবা ও সিএনজি উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক, উখিয়া :: কামরুল ইসলাম

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এরই অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সিএনজি যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বালুখালী মরাগাছতলা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ৩ মে ২০২৬ রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে জনৈক মো. কায়সারের দোকানের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত সিএনজি ও একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে নীল রঙের ২৫০টি এয়ারটাইট পলিপ্যাক উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানায়, সমাজ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের এ ধরনের কঠোর ও আপোষহীন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24